শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তেঁতুলিয়ায় মিষ্টি বিতরণ চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন রবিবার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে : এটিএম মাসুম

মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) আওতায় নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ জুন মঙ্গলবার সিটি কর্পোরেশনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এই টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা, টিসিবি ঠিকাদাররা এবং সুবিধভোগী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সিটি কর্পোরেশন প্রশাসক বলেন, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড প্রাপ্ত সুবিধাভোগীরা যাতে তাদের পণ্য গ্রহণের ক্ষেত্রে কোন দুর্ভোগের মধ্যে না পড়ে সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন কর্মকর্তা ও টিসিবি ঠিকাদারদের সমন্বয়ের মাধ্যমে আমাদের এ কাজটি সম্পন্ন করতে হবে, যাতে করে সুশৃঙ্খলভাবে ও কোনরকম লম্বা লাইনের হয়রানির শিকার না হয়ে সুবিধাভোগীরা খুব সহজে তাদের পণ্য গ্রহণ করতে পারে।

এ সময় তিনি টিসিবি ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিনামূল্যে এ পণ্য বিতরণ করছেন না। তাই পণ্য বিতরণ ক্ষেত্রে বিতরণ স্থানটি এমন হতে হবে, যেখান থেকে খুব সহজেই সুবিধাভোগীরা পণ্য সংগ্রহ করতে পারে।

বক্তৃতা শেষে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড তুলে দেন। এ পর্যায়ে মোট ১৮৯০টি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host