শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ের বোদায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান  কাজী নজরুলের সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লায় প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাসে বিআরটিএর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুভ ফর জাস্টিস-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক

তিতাসে ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বুধবার ১৭ জুন দুপুরে উপজেলার কেশবপুর গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই রাজীব পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (হবি) মিয়ার দুই ছেলে মানিক ও রাজীবের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।এরই জেরে বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে দু’ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রাজীব কোদাল দিয়ে বড় ভাই মানিকের ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত মানিক ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান। ঘটনার পরপরই রাজীব এলাকা থেকে পালিয়ে যায়।

এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে কেশবপুরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।

ভাইয়ের হাতে ভাই হত্যার এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host