শিরোনাম :
কুমিল্লায় একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার দুই ঘাতক কুমিল্লার আকাশে ব্রাজিলের রঙ, ১০ তলা ভবনের ছাদে উড়ছে ১১০ পতাকা” জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু  লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মসিকের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা জামালপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু  ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চামরদানী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদে আলোচনায় কুয়েত প্রবাসী রুহুল আমিন তালুকদার শালবাহান হাটে সিন্ডিকেটের কবলে মরিচ চাষিরা, বিক্রি করতে না পেরে ফেরত নিচ্ছে রাড়ি ধানমন্ডিতে বহুতল ভবন থেকে ফেলে শাল্লার রিক্তাকে হত্যা, গৃহকর্তা-গৃহকর্ত্রী আটক
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

কুমিল্লার আকাশে ব্রাজিলের রঙ, ১০ তলা ভবনের ছাদে উড়ছে ১১০ পতাকা”

Reporter Name
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : ফুটবল বিশ্বকাপকে ঘিরে ভক্ত-সমর্থকদের নানা আয়োজন নতুন কিছু নয়। কেউ বাড়ি সাজান, কেউ গাড়িতে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে প্রিয় দলের পতাকা টানান। তবে কুমিল্লা নগরীতে এক ব্রাজিল সমর্থকের ব্যতিক্রমী আয়োজন ইতোমধ্যেই সবার নজর কেড়েছে।

নিজের চাকুরীস্থলের ১০ তলা ভবনের ছাদজুড়ে একসঙ্গে ১১০টি ব্রাজিলের জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বকাপ উন্মাদনায় ভিন্ন মাত্রা যোগ করেছেন তিনি।

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় অবস্থিত ভবনটির ছাদজুড়ে উড়তে থাকা শতাধিক ব্রাজিলের পতাকা দূর থেকেই দৃষ্টি আকর্ষণ করছে।

প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে ব্যতিক্রমী এই আয়োজন সবার সঙ্গে ভাগাভাগি করছেন।

জানা যায়, এই আয়োজনের নেপথ্যে রয়েছেন কুমিল্লা নগরীর বাসিন্দা মো. হাসান। তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের একজন নিবেদিতপ্রাণ সমর্থক। শুধু এবারই নয়, গত ২৪ বছর ধরে প্রতিটি বিশ্বকাপ আসরকে কেন্দ্র করে তিনি তার চাকুরীস্থল ভবনের ছাদে ব্রাজিলের পতাকা টাঙিয়ে আসছেন।

সময়ের সঙ্গে সঙ্গে তার আয়োজনের পরিধিও বেড়েছে। কয়েকটি পতাকা দিয়ে শুরু হওয়া উদ্যোগ এবার পৌঁছেছে ১১০টি পতাকায়।

মো. হাসান বলেন, “ছোটবেলা থেকেই ব্রাজিল ফুটবল দলের প্রতি আমার অন্যরকম ভালোবাসা রয়েছে। তাদের আক্রমণাত্মক ও শৈল্পিক ফুটবল আমাকে সবসময় মুগ্ধ করে। তাই বিশ্বকাপ এলেই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য এমন আয়োজন করি। পতাকা সংগ্রহ, সংরক্ষণ এবং সাজানোর পুরো কাজ নিজ উদ্যোগেই সম্পন্ন করি।”

বিশ্বকাপ উপলক্ষে ভবনটি এখন যেন ফুটবলপ্রেমীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত নানা বয়সী মানুষ সেখানে ভিড় করছেন। স্থানীয়দের অনেকেই বলছেন, এই আয়োজন শুধু ব্রাজিল সমর্থকদের নয়, ফুটবলপ্রেমী সবার জন্যই আনন্দের উৎস হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিশ্বকাপ এলেই তারা মো. হাসানের এই ব্যতিক্রমী আয়োজনের অপেক্ষায় থাকেন। প্রতিবছরের মতো এবারও শতাধিক ব্রাজিলের পতাকায় সেজে উঠেছে ভবনের ছাদ। এতে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যা পথচারীদেরও আকৃষ্ট করছে।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন দেশজুড়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা বিরাজ করছে, তখন কুমিল্লার এই ব্যতিক্রমী আয়োজন সেই উৎসবকে আরও বর্ণিল করে তুলেছে। ব্যক্তিগত উদ্যোগে এত বড় পরিসরে প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রকাশ ফুটবলপ্রেমীদের কাছে নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031