শিরোনাম :
দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : ফরহাদ আজাদ কাটাবিলের গুলিবর্ষণ, ১২ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার যথেষ্ট নয়, মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী  হাফিজ নাঈম জমিয়তের কর্মী নন, প্রয়োজন ন্যায়বিচার’ : রায় পুনর্বিবেচনার দাবিতে উত্তাল দিরাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁ*জাসহ ২ মা*দ*ক কারবারি গ্রে*ফ*তার আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় পঞ্চগড় আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ইয়াকুব শহরে চুরি ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ কুমিল্লায় নদীতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সকলের প্রচেষ্টায় পবিপ্রবিকে দেশের উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিনত করতে চাই : উপাচার্য ড. হেমায়েত জাহান

Reporter Name
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মোঃ কামাল হোসেন :পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মঙ্গলবার ২৩ জুন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

সকাল ৯টায় তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি খামার বিভাগ পরিদর্শন করেন। এ সময় খামা রের বিভিন্ন উৎপাদন ও গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ টেকনোলজি বিভাগের হিট-এটিএফ সাব-প্রজেক্টের আধুনিক যন্ত্রপাতি স্থাপনের জন্য কৃষি খামার এলাকায় উপযুক্ত স্থান নির্ধারণ করেন। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সকাল সাড়ে ৯টায় তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন পরিদর্শন করে চলমান শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন অবকাঠামোগত বিষয় পর্যালোচনা করেন। সকাল ১০টায় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের আন্ডার গ্রাজুয়েট শেষ বর্ষের শিক্ষার্থীদের গবেষণা ডিফেন্স কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের গবেষণার মান ও উপস্থাপনা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপাচার্যের একান্ত সচিব আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি শুধু শ্রেণিকক্ষ বা অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল ভিত্তি হলো গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চা। কৃষি, মৎস্য, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা—এসব ক্ষেত্র বাংলাদেশের জাতীয় উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ সৃষ্টি করতে চাই এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে পবিপ্রবিকে একটি গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সময় খুব অল্প, অথচ কাজ অনেক। সবাইকে নিয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পবিপ্রবিকে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণেই এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও গবেষণা কার্যক্রমের প্রতি উপাচার্যের এই নিবিড় তদারকি এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গিকে পবিপ্রবিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031