বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ের বোদায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান  কাজী নজরুলের সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লায় প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাসে বিআরটিএর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুভ ফর জাস্টিস-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক

টেন্ডার ছাড়া বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপা আক্তার কমিটির রেজুলেশন ও টেন্ডার ছাড়াই দাঁড়িয়ে থেকে গাছ কাটেন। ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকরা অভিযোগ করেন আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপা আক্তার স্থানীয় লেবার দিয়ে কাছ কাটিয়েছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে, উপজেলার ডালাচারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। চারপাশে নানাবিধ গাছ থাকলেও ওই গাছের মধ্যে ৬-৭ টি মেহগনি গাছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপা আক্তার কমিটির রেজুলেশন ও টেন্ডার ছাড়াই কেটে ফেলেছেন।

স্থানীয়রা বলেন, গাছ ৭ টির মূল্য আনুমানিক ২০ হাজার টাকা। গাছ কেটে ফেলায় এলাকাবাসী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছেন বলে জানান।ঘটনার সঙ্গে জড়িত প্রধান শিক্ষক নিপা আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে গিয়ে ঘুরে দেখা গেছে ছোট বড় মাজারি মেহগনি সহ ৭টি গাছ কেটে ফেলে রেখেছেন। কাটা অবস্থায় গাছের গোড়া ও গাছ পড়ে আছে।পরবর্তীতে ঘটনা ধামা চাপা দেয়ার জন্য গাছ সরিয়ে ফেলেছেন বলে খবর পাওয়া গেছে।

গাছ কাটার বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক নিপা আক্তারের ০১৭৯৯৫২৫৩১২ মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো:রফিকুল ইসলাম বলেন,প্রধান শিক্ষককে কারন দর্শানো নোটিশ করা হয়েছে।পরবর্তীতে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান,বিষয়টি জেনেছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host