সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, মাঝি গ্রেফতার

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লায় চলন্ত ইঞ্জিলচালিত নৌকায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে শাল্লা থানায় একটি এজাহার দায়ের করার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটে যুবক হেলিম মিয়াকে (১৯) গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১০ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী ঢাকার নর্দান বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্রী।

গত ৭ জুলাই তিনি ঢাকা থেকে শাল্লায় তাঁর ভগ্নিপতির বাসায় বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। বিকেল আনুমানিক ৩:৪৫ টার দিকে শাল্লা থানাধীন কান্দিগাঁও ঘাট থেকে তিনি একটি নৌকাযোগে ঘুঙিয়ারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন।

নৌকাটি কান্দিগাঁও থেকে আনুমানিক ১ কিলোমিটার পূর্বদিকে কান্দখলা হাওরে পৌঁছালে নৌকার মাঝি হেলিম মিয়া (১৯) ভেতরে বসা ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এ সময় তরুণীটি চিৎকার শুরু করলে নৌকায় থাকা অন্য যাত্রী পিন্টু চন্দ্র দাস তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন এবং বখাটের কবল থেকে তাঁকে রক্ষা করেন।

পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী নৌকা ঘাটে নেমে তাঁর ভগ্নিপতিকে বিষয়টি জানান। ঘটনা শুনে তিনি শাল্লা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ কালক্ষেপণ না করে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযুক্ত হেলিম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা অত্যন্ত দ্রুততার সাথে পদক্ষেপ নিয়েছি এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নারীর নিরাপত্তা ও উত্ত্যক্তকরণের মতো অপরাধের ক্ষেত্রে পুলিশ সর্বদা শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আজ বুধবার সাড়ে বারোটার দিকে সুনামগঞ্জের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host