শিরোনাম :
প্রতিপক্ষকে ফাঁসাতে   মন্দির ও মূর্তি ভেঙ্গে ফেলার অভিযোগ মধ্যনগরে কৃষক তালিকা নিয়ে আপত্তি : সাংবাদিককে ফোনে হুমকির অভিযোগ নান্দাইল দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন প্রস্তুতি শেষ, শিগগিরই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর” : সংস্কৃতি মন্ত্রী নিখোঁজ আমতলীর তরুনের মরদেহ, শুভ সন্ধায় উদ্ধার রাজিবপুরে বালু বোঝাই ট্রলার রুখে দিলেন এলাকাবাসী পঞ্চগড়ে ২ কোটি টাকার সড়ক প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ আল্লাহ তুমি রহম করো স্ট্যান্ডবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছেন : প্রতিমন্ত্রী চার্জশীটে বালু লুটতরাজদের নাম বাদ দেয়ায় ক্ষোভ, পুনঃতদন্ত চেয়ে আবেদনের প্রস্তুতি
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

প্রস্তুতি শেষ, শিগগিরই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর” : সংস্কৃতি মন্ত্রী

Reporter Name
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নতুন কমিটিও গঠন করা হয়েছে।

খুব শিগগিরই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার ১০ জুলাই সকালে কুমিল্লা ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই জাদুঘরের কার্যক্রম কিছুটা এলোমেলো অবস্থায় ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাদুঘর উদ্বোধনসহ বিস্তারিত তথ্য জানানো হবে।

তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ও ঐতিহ্য ধ্বংস করেছে। গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। একই সঙ্গে বিপুল অর্থ লুটপাটের কারণে ব্যাংক ও বীমা খাত ক্ষতির মুখে পড়েছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

পরিদর্শনকালে মন্ত্রী কুমিল্লা ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং শালবন বিহারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগরীর সাবেক সভাপতি ভিপি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আবুল বাশারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930