বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোটারি ক্লাব ময়নামতির বৃক্ষরোপণ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মাসের ব্যবধানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন শিক্ষার মান উন্নয়নে তেঁতুলিয়া শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ টুনটুনি পাখি চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা বিরল প্রজাতির শতাধিক কাছিম উদ্ধার মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যান : সিআরদের মতামত তৈরি পোশাক শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন ও কার্যক্রম শুরুর দাবি শাহ রুবেল আহমেদ এর পিতার দাফন সমপন্ন বিভিন্ন মহলের শোক

রাজিবপুরে বালু বোঝাই ট্রলার রুখে দিলেন এলাকাবাসী

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়েছে।‎এলাকাবাসীর বাধার মুখে বালুবোঝাই ট্রলার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছেন সংশ্লিষ্ট বালু উত্তোলন কারীরা।শুক্রবার দুপুরের দিকে কোদাল কাটির স্থানীয় জনতা জোট বেঁধে নদীর তীরে অবস্থান করে বালি ভর্তি ট্রলারটি রুখে দেয়।

সাজাই গ্রামের আকবর আলি, শামীম, আলী আজগর জানান, এমনিতেই নদী ভাঙ্গনে তাদের গ্রামের বাড়িঘর ভেঙ্গে যাচ্ছে। সারাদিন ট্রলার চলাচল করায় নদী ভাঙ্গনের তীব্রতা বেড়ে গেছে।

বালু খেকোদের নিষেধ করা হলেও তা মানছে না প্রশাসনকে অভিযোগ দিয়েও কাজ হচ্ছে না। তাই আমরা গ্রামবাসী নদীর তীরে অবস্থান করে প্রতিরোধের চেষ্টা করছি।

‎স্থানীয়দের আরও অভিযোগ করে বলেন, প্রতিবছরের মতো চলতি বছরও ব্রহ্মপুত্র নদ থেকে একটি চক্র চিলমারী থেকে ট্রলারের মাধ্যমে বালু উত্তোলন করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। তাদের দাবি, অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে নদীর নাব্যতা, তীর সংরক্ষণ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে এবং নদীর বাম তীরে ভাঙনের ঝুঁকি বেড়েছে।

‎এমতাবস্থায় স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে বালু বহনকারী একটি ট্রলার আটকে দেয়ার চেষ্টা করলে ট্রলারটি ঘটনাস্থল থেকে সরে যায়। ফলে এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানান। প্রশাসন পদক্ষেপ না নিলে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে এলাকার সুধীজন মনে করছেন।

চর রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সরকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান জানান, অভিযোগ পাইনি। পাইলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host