মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রোটারি ক্লাব ময়নামতির বৃক্ষরোপণ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মাসের ব্যবধানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন শিক্ষার মান উন্নয়নে তেঁতুলিয়া শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ টুনটুনি পাখি চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা বিরল প্রজাতির শতাধিক কাছিম উদ্ধার মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যান : সিআরদের মতামত তৈরি পোশাক শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন ও কার্যক্রম শুরুর দাবি শাহ রুবেল আহমেদ এর পিতার দাফন সমপন্ন বিভিন্ন মহলের শোক

শিক্ষার মান উন্নয়নে তেঁতুলিয়া শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলার শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৫ আগস্ট সকাল ১১ টায় বিদ্যালয়ে হলরুমে আয়োজিত অভিভাবক সমাবেশে ম্যানেজিং কমিটির সভাপতি ও ২ নং ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো, রেজাউল করিম শাহীন, অভিভাবক সমাবেশে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আবু জাফর অভিভাবকদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। বিদ্যালয় ছুটির পর একজন শিক্ষার্থী বাসায় থাকা অবস্থায় অভিভাবকদেরকে তাদের খোঁজখবর রাখতে হবে মোবাইল ব্যবহার করছে কিনা সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের কেউ সতর্ক থাকতে হবে।  সভাপতির বক্তব্যে অভিভাবকদের বলেন যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হবে তাদেরকে ওপরের শ্রেণীতে প্রমোশন দেয়া হবে না এবং ২০২৭ এসএসসি পরীক্ষার্থীদেরকে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ার জন্য প্রধান শিক্ষককে আহ্বান করেন।

অপরদিকে শিক্ষকদেরকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পাঠদানে মননিবাসন করতে হবে। ইংরেজি ও গণিত বিষয়ের শিক্ষকদের যত্নশীল হওয়ার আহ্বান জানান। অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষক মো, রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ সোহরাব আলী, সহকারী শিক্ষক হীরেন চন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host