মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রোটারি ক্লাব ময়নামতির বৃক্ষরোপণ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মাসের ব্যবধানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন শিক্ষার মান উন্নয়নে তেঁতুলিয়া শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ টুনটুনি পাখি চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা বিরল প্রজাতির শতাধিক কাছিম উদ্ধার মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যান : সিআরদের মতামত তৈরি পোশাক শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন ও কার্যক্রম শুরুর দাবি শাহ রুবেল আহমেদ এর পিতার দাফন সমপন্ন বিভিন্ন মহলের শোক

গোপালগঞ্জে মাসের ব্যবধানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগের এক মাসের ব্যবধানে আবারও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নতুন ভিসি নিয়োগ দেয়া হলো। নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সোহেল হাসান। এর আগে গত মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে গোবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

নতুন ভিসি ড. মো. সোহেল হাসান একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ মঙ্গলবার ২৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পূর্বের প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী ড. মো. সোহেল হাসানকে প্রো-ভাইস-চ্যান্সেলরের পদ থেকে অব্যাহতি দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৩) এর ১০ (১) ধারা অনুযায়ী ভিসি পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

শর্তানুযায়ী, উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বলবৎ থাকবে। নতুন পদে তিনি তাঁর পূর্ববর্তী পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host