মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সাংবাদিক বাহার রায়হান ও রোকসানা আক্তারের কন্যার গৌরবময় সাফল্য গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ১২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ৫,৭০০ পঞ্চগড় সীমান্তে ১৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সন্ত্রাস বিরোধী মামলার আসামি যুবলীগ নেতা নজরুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশ নিরব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি : পুরস্কৃত টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম

পঞ্চগড় সীমান্তে ১৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Reporter Name
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

সোমবার ১০ আগস্ট বিকেলে নীলফামারী ব্যাটেলিয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত রবিবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে বোদা উপজেলার কাজলদিঘী ইউনিয়নের লাহেরিপাড়া এলাকা থেকে এই বিশাল মাদকের চালানটি আটক করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ তৎপরতা চালান। গোপন সংবাদের ভিত্তিতে ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মোঃ আব্দুল লতিফের নেতৃত্বে বোদা থানাধীন লাহেরিপাড়া এলাকায় অবস্থান নেয়।অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ৭৭৭/এমপি থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ ভেতরে লাহেরিপাড়া (আমতলা ডাকঘর) এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এই ১৩,০০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

“উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য নিরূপণ ও তা ধ্বংসের জন্য পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host