মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) এর ২১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি অনুমোদিত আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসায় অভূতপূর্ব সাফল্য ৩ শিক্ষার্থী জিপিএ-৫ তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ সুনামগঞ্জে এসএসসির সার্বিক পাসের হার ৫৩.৮৮%: শীর্ষে সদর, পিছিয়ে শাল্লা-তাহিরপুর আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সাংবাদিক বাহার রায়হান ও রোকসানা আক্তারের কন্যার গৌরবময় সাফল্য গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন

শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

Reporter Name
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিষপানে হালিমা খাতুন তরিকা (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর হালিমা জানতে পারে, সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। অন্যান্য বিষয়ে উত্তীর্ণ হলেও একটি বিষয়ে ফেল করায় সে হতাশ হয়ে পড়ে। একপর্যায়ে আক্ষেপে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর বিষপানে ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host