মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে ডাঃ ইকবালের পদায়ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) এর ২১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি অনুমোদিত আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসায় অভূতপূর্ব সাফল্য ৩ শিক্ষার্থী জিপিএ-৫ তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ সুনামগঞ্জে এসএসসির সার্বিক পাসের হার ৫৩.৮৮%: শীর্ষে সদর, পিছিয়ে শাল্লা-তাহিরপুর আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সাংবাদিক বাহার রায়হান ও রোকসানা আক্তারের কন্যার গৌরবময় সাফল্য গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

Reporter Name
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ

মো সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় একজনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ।

পঞ্চগড়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে বোদা উপজেলার দুটি উচ্চবিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার একটি দাখিল মাদ্রাসা রয়েছে।

প্রতিষ্ঠান তিনটি হলো- বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট মডেল বালিকা উচ্চবিদ্যালয়, বোদা সর্দারপাড়া বালিকা উচ্চবিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া দাখিল মাদ্রাস।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বলরামহাট মডেল বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশ নেয়। সে অকৃতকার্য হয়েছে। অন্যদিকে, বোদা সর্দারপাড়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। এদিকে উপজেলার সদর ইউনিয়নে ইউনিয়নে অবস্থিত তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা থেকে ২১ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউ উত্তীর্ণ হতে পারেনি অপরদিকে বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ১১ জন শিক্ষার্থী অগ্রহণ করলেও পাস করেছে মাত্র একজন।

সোমবার ১০ আগস্ট সরেজমিনে বলরামহাট মডেল বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে প্রায় ১০০ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও দুপুরে উপস্থিত ছিল মাত্র ১০ জনের মতো। এ সময় বিদ্যালয়ে তিনজন শিক্ষককে পাওয়া যায়। তবে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-কর্মচারীদের পাওয়া যায়নি। বিদ্যালয়টির কোথাও কোনো সাইনবোর্ডও দেখা যায়নি। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host