বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মক্ষম শক্তিকে দিয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যাবে : নূরুল ইসলাম বুলবুল    চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা   আন্তর্জাতিক যুব দিবসে কুমিল্লায় জামায়াতের যুব সমাবেশ, তারুণ্যের ঐক্যের আহ্বান গর্তে গর্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লার আমতলীতে ২০ কিলোমিটার যানজট লাকসামে মাইকিং করে চার পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুই শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১১ আগস্ট সকাল ১১টায় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের বিতর্কের বিষয় ছিল, “আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ।”
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও একতা উচ্চ বিদ্যালয়ের দুটি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় যুক্তিতর্ক ও উপস্থাপনায় প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় একতা উচ্চ বিদ্যালয়। এছাড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিমরা নিবরাস জারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন শাহিন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, বিতার্কিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, আইনের প্রতি শ্রদ্ধা ও সচেতনতা তৈরি করা জরুরি। বিতর্কের মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ বিকাশের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host