সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

বিশ্বম্ভরপুরে ১৯ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা, আসামি অজ্ঞাত আরও ২৫ জন

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গত ২০ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা এই মামলায় ১৯ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়নের রসুলপুর সাকিনস্থ জামিয়া আবু হুরায়রা (রাঃ) এতিমখানা সংলগ্ন পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিল ও সমাবেশের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে গত ২০ আগস্ট ২০২৬ তারিখে বিশ্বম্ভরপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫D ধারায় মামলাটি নথিভুক্ত করা হয় (মামলা নম্বর: ২৪)।

মামলার এজাহারে নাম উল্লেখ থাকা উল্লেখযোগ্য আসামিরা হলেন— বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তৈয়বুর রহমান (৪৪), সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিব (২৬), সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিন (৫১), জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে (২৮), সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়েত জামিল (২৮), তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান মিয়া (২৭), সহ-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন আখঞ্জী (২৬), শ্রীপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ সদস্য আজহার মিয়া (৩২), ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রাজিন পাল (৩০), স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সাব্বির মিয়া (৩৩), যুবলীগ নেতা মারুফ খান (২৮), ছাত্রলীগ সদস্য সজল মিয়া (২৮), প্রচার সম্পাদক হৃদয় মিয়া (২৮), স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজা (২৫), বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য দেলোয়ার হোসেন (৩২) পলাশ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সেলিম মিয়া (৫০), বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সভাপতি খালেদ তালুকদার (৪২) এবং শাহিন মিয়া (২৬)।

এ দিকে মামলার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব আহমেদ চৌধুরী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন—এই বিষয়টি হয়তো তারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে। আর সে কারণেই আওয়ামী লীগ কোনো মিছিল বা কর্মসূচি দিলেই ঢালাওভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও মামলা দেওয়া হচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেন, এভাবে একের পর এক মামলা ও হামলা চালিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না।”

মামলার বিষয়ে জানতে চাইলে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ উল্লাহ ভূঞা বলেন, “আমি থানায় নতুন যোগদান করেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি এটি একটি নিয়মিত মামলা এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host