শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শাল্লার কাশীপুর গ্রামের শিক্ষার্থী মরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি আলী জাবের তালুকদার, সাধারণ সম্পাদক নাঈমুল, পাহেল মিয়া দপ্তর সম্পাদক 

Reporter Name / ১৯৬ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

এহসান বখত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ-এর ১৩তম কার্যনির্বাহী (২০২৫-২০২৬) কমিটি ঘোষণা করা হয়েছে।

কলেজ প্রাঙ্গণে আয়োজিত ৪র্থ শরৎ কবিতা উৎসব-এর সমাপনী অনুষ্ঠানে সভাপতি মইনুল হাসান আবির’র বক্তব্য শেষে, স্বাক্ষরিত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী ও ফৌজিয়া আজিজ’র সুপারিশক্রমে কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী জাবের তালুকদার, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম গুলজার এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. আবদুল কাদের সজীব ভূঁইয়া।

এক বছর মেয়াদী কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন—

সহ-সভাপতি : মিলাদ আহমেদ, চৌধুরী নাফিসা, সহ-সাংগঠনিক সম্পাদক : অনুশুয়া বিশারদ অতসী, অর্থ সম্পাদক : জীবন দাস পার্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক : ইউসুফ আল আজা, আবৃত্তি ও কর্মশালা সম্পাদক : স্মিতা নাগ

 

দপ্তর সম্পাদক : পাহেল মিয়া শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশীপুর গ্রামের মো.আব্বাস আলীর বড় সন্তান। সিনিয়র কার্যনির্বাহী সদস্য, আহমদ হাসান মান্না, সিজান শেখ, ওমা দেব।

 

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ফাহিমুল ইসলাম বুলবুল, মার্জিয়া সুলতানা নাজিয়া, শতাব্দী তালুকদার তুলি ও বিউটি আক্তার সোমা।

 

২০১১ সালে “অখণ্ড পৃথিবী অসীম কবিতা” শ্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে মুরারিচাঁদ কবিতা পরিষদ। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি প্রতিবছর ৫২ প্রশ্নে ২১ পুরস্কার কুইজ প্রতিযোগিতা, মুরারিচাঁদ কলেজ বইমেলা, শরৎ কবিতা উৎসব আয়োজনসহ ক্যাম্পাসের একমাত্র সাহিত্যপত্র “ত্রৈমাসিক জাগরণ” প্রকাশ করে আসছে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতি চর্চায় মুরারিচাঁদ কলেজে অগ্রণী ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক