শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী

Reporter Name / ১৩০ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-৬ আসনের ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, যুগে যুগে নানা অবহেলার কারণে কুমিল্লা পিছিয়ে পড়েছে। এই শহরের নেই কোনো সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনা। কুমিল্লাকে বাঁচাতে হলে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। পরিকল্পিত উন্নয়ন ছাড়া এই ঐতিহ্যবাহী শহরকে আর এগিয়ে নেয়া সম্ভব নয়।

রবিবার ৮ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত নারী উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ। পয়ঃনিষ্কাশনের পানি কোথায় যাবে, সেটার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। আগে সুয়ারেজ ব্যবস্থা ঠিক করতে হবে। এরপর ধাপে ধাপে পুরো শহরকে একটি আধুনিক নগর পরিকল্পনার আওতায় আনতে হবে।

তিনি জানান, কুমিল্লাকে বাঁচাতে তার একটি সুস্পষ্ট উন্নয়ন রূপরেখা রয়েছে, যার নাম তিনি দিয়েছেন “আমার শহর, আমার পরিকল্পনা”। এই পরিকল্পনার অংশ হিসেবে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলে শহরের পরিসর বাড়ানো হবে। শহরের চারপাশের অপরিকল্পিত স্থাপনাগুলো ধীরে ধীরে সরিয়ে নিয়ে একটি বর্ধিত আধুনিক নগর কাঠামো তৈরি করা হবে।

তিনি আরও বলেন, কুমিল্লা ইপিজেডের বর্জ্য যদি সঠিকভাবে নিষ্কাশন করা না যায়, তাহলে পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে এবং শহরকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরে মনিরুল হক চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রাম সরাসরি রেললাইন নির্মাণ করা হলে যাত্রাসময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পয়েন্টগুলোতে আন্ডারপাস নির্মাণ করলে যানজট অনেকটাই কমবে।

 

তিনি আরও জানান, চকবাজার ও নিউমার্কেট এলাকাকে একত্র করে সেখানে অন্তত ১০০ তলা মাল্টিপল কমার্শিয়াল ভবন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে এক ছাদের নিচে সব ধরনের বাণিজ্যিক সুবিধা পাওয়া যাবে এবং শহরের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এর মাধ্যমে কুমিল্লার নগর বিস্তারও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এ সময় আয়োজিত নারী সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমীর, মনিরুল হক সাক্কুর স্ত্রী আফরোজা তিতলি, মনিরুল হক চৌধুরীর কন্যা ড. চৌধুরী সায়মা ফেরদৌস, কুমিল্লা জর্জ কোর্টের পিপি কাইমুল হক রিংকুর স্ত্রী ফেরদৌস রত্নাসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক