শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত

Reporter Name / ১৪৫ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১(ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-সুনামগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

আজ ৮ই ফেব্রুয়ারি রবিবার বিকেল৩ টায় মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। যুগ্ম আহ্বায়ক আঃ কাইয়ুম মজনু ও সদস্য কামাল হোসেনর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকাটি বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত। এই এলাকাটি শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগসহ সবক্ষেত্রেই অন্যান্য এলাকা থেকে পিছিয়ে রয়েছে। আমরা ক্ষমতায় গেলে সবাইকে সাথে নিয়ে এই অবহেলিত জনপদকে উন্নয়নে ভরিয়ে দিবো বলে প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালবাসেন। আমি নির্বাচিত হয়ে যদি এই এলাকার চিত্রগুলো তুলে ধরতে পারি, তাহলে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এই নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত আসন হিসেবে গড়ে তোলা হবে। এই আসনে কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না। কেউ যদি চাঁদাবাজির চেষ্টা করে, আপনারা আমাকে জানাবেন। আপনাদের সঙ্গে নিয়েই এর কঠোর ও উপযুক্ত জবাব দেব।

তিনি আরও বলেন, এই আসনকে মডেল আসন হিসেবে গড়ে তুলতে প্রত্যেক মাসে প্রতিটি উপজেলায় একটি করে গণশুনানীর আয়োজন করা হবে। সেই শুনানীতে এলাকার সমস্যা ও সমাধান নিয়ে উন্মুক্ত আলোচনা করা হবে। কেউ যদি সেখানে কোন অভিযোগ করতে ভয় পান, তার বিকল্প হিসেবে প্রত্যেক উপজেলায় অভিযোগ বক্স বসানো হবে। আপনারা চাইলে সেই বক্সে আমার অনিয়ম থাকলেও লিখে জমা দিতে পারবেন। এসময় দেশের বৃহত্তর স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধানের শীষের পক্ষে সবার কাছে ভোট চান তিনি।

এছাড়াও আরো বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম. শহীদ, সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বরুণ সরকার, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সইফুল, যুগ্ম-আহবায়ক রায়হান উদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.রুকন উদ্দিন, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মো. হাবিবুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর, জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক মো.শেখ ফরিদ, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান ও বাপ্পী হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক