শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

Reporter Name / ২৪২ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
Oplus_0

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ প্রাঙ্গণ হতে র‌্যালিটি শুরু হয়। এই সময় খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা র‌্যালিতে অংশগ্রহন করেন । কালীগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের নেতৃত্বে র‌্যালিটি অনুষ্ঠিত হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারন সম্পাদক খাইরুল আহসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা ও কাজী মাহবুব হাসান সবুজ, কালীগঞ্জ পৌর মেয়র মো.লুৎফুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, সাধারণ সম্পাদক ইব্রাহীম প্রধান, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইয়াসিন মোল্লা, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন (সেরু), সাধারন সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক শওকত মেম্বার, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন, সাধারন সম্পাদক মজনু শেখ, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন নুহু, সাধারন সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মেজবাহউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আহমেদুল কবির নাইম, উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান, সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারন সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোবায়ের আহমেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম সুমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক