শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৫১ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Oplus_0

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যীশু খ্রিস্টের জন্মদিন “শুভ বড়দিন” উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে যীশু খ্রিস্টের জন্মদিন “শুভ বড়দিন” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) নূরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্বু, নাগরী ইউপি প্রশাসক ও উপজেলা কৃষি অফিসার ফারজানা তাছলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির আফতাব উদ্দিন, সেক্রেটারি এড. তাজুল ইসলাম, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান, নাগরী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ূন সরকার, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুন, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন চার্চ ও গীর্জা হতে আগত ধর্মযাজক ,মিশনারীজ স্কুলের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী। উক্ত প্রস্তুতি ও মতবিনিময় সভায় শুভ বড়দিন যাতে নিরাপদ পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ধর্ম পল্লীর পাল পূরুহিত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন বক্তব্যে বলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করতে পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসনের সহযোগিতা থাকবে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ইউএনও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের ন্যায় এবারও বড়দিন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক