শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

কুমিল্লায় পহেলা বৈশাখ পালিত

Reporter Name / ১৯৮ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকভাবে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মাঠ থেকে পোস্টার ফেস্টুন ব্যানার সহ রংবেরঙের সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজ ও সংগঠনের কর্মীরা।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ণিল সাজে সাজানো হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সকাল থেকেই কলেজের সামনে শিল্পী ও আয়োজকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিশাল আকারের প্ল্যাকার্ড এবং অন্য শিল্পকর্মগুলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে। রয়েছে ইলিশ, হাতি, ঘোড়া, বাঘ, তরমুজ ও ‘পানি লাগবে পানি’ প্রতিকৃতি। এ ছাড়া সবার পোশাকে লেগেছে উৎসবের রং।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠে পহেলা বৈশাখের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কুমিল্লা জেলা মোঃ আমিনুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা মহানগরের আহবায়ক ওবায়দুল বারী আবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহবায়ক মোহাম্মদ আবু রায়হান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা মহানগরের সদস্য ইম্পা ফারহা সহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।

সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ বাংলাদেশে পালিত হয়ে আসছে আদিকাল থেকেই। এই উৎসব সকলের।  সবাই সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ – আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে আপন করে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক