শিরোনাম :
মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা “সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা 
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে ১১দলীয় ঐক্যের ক্ষোভ ও সমাবেশ

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি : গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারী দলের অবস্থানের প্রতিবাদ এবং গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ১২ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় পটুয়াখালী ১১ দলীয় ঐক্যের আয়োজনে পৌর লঞ্চঘাট প্রাঙ্গনে বিক্ষোভ পুর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা জামায়াতের আমীর অ্যাড. নাজমুল আহসানের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম আল কায়সারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি – এবিপার্টির পটুয়াখালী জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল হোসেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র পটুয়াখালী জেলা যুগ্ম সমন্বয়ক মোঃ বশির উদ্দিন, জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, খেলাফত মজলিসের পটুয়াখালী পৌর শাখার সভাপতি হারুন অর রশীদ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, পটুয়াখালী পৌর জামায়াতের আমীর মাও. আবুল বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তোফাজ্জল হোসেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আতিকুল ইসলাম, জামায়াতের সদর উপজেলার যুব বিভাগের সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটের রায়কে বর্তমান সরকার সুকৌশলে উপেক্ষা করছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সরকারি দল বিভিন্ন টালবাহানা শুরু করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এবিপার্টির জেলা সদস্য সচিব তার বক্তব্যে বলেন জাতীয় সংসদের ট্রেজারি বেঞ্চে যারা বসে আছেন প্রত্যেকে ফ্যাসীবাদী সরকারের দ্ধারা কোন না কোন ভাবে নির্যাতিত, গনরায়ের বিপক্ষে গিয়ে যখন তারা কথা বলে তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন সাহেবের উন্মাদের মতো শিলং এর রাস্তায় পাওয়া মুখ খানা ভেসে উঠে, স্বাধীন বিচার পতি নিয়োগ সহ সুপ্রিমকোট সচিবালয় বিল বাতিলের প্রস্তাব করে তখন মরহুমা খালেদাজিয়ার করুন মুখখানি দেখতে পাই, বিচারকরা কিভাবে এতিমের টাকা আত্মসাৎ এর মতো একটি হাস্যকর মামলায় বছরের পর বছর কারাগারে রেখেছে। তিনি সরকারী দলের বন্ধুদের কাছে প্রশ্ন রেখে বলেন কোন জায়াগায় দস্তখত করে ক্ষমতায় এসেছেন জাতী আজ তা জানতে চায়।

সমাবেশ শেষে পটুয়াখালী লঞ্চঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর নিউমার্কেটে গিয়ে শেষ হয় এবং সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক