শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট নির্মাণের অভিযোগ

Reporter Name / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুলভারচর বাজারে আদালতের নিষেধাজ্ঞা অমানন্য করে ভূমি জবর দখল ও মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একদল প্রভাবশালী আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, দুলভারচর মৌজার জে.এল. নং-৫৯, খতিয়ান নং-২০৯ এর বিভিন্ন দাগের জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রভাবশালী চক্র। তারা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুলভারচর পয়েন্ট এলাকায় জোরপূর্বক একটি মার্কেট নির্মাণ করেছে। মার্কেট নির্মাণের সময় একই এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে আসিফ বিল্লার বাড়ির সামনের অংশও দখলের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই চক্রের সদস্যরা হলেন— মালেগণী, উজ্জল মিয়া, মশিউর রহমান, নিকসন মিয়া (পিতা মৃত আব্দুর রউফ), সবুজ মিয়া (পিতা মালেগণী), সামছুল হক, নুরুল ইসলাম (পিতা মৃত ইজ্জত আলী), আফজাল হোসেন (পিতা সামছুল হক) ও সেলিম মিয়া (পিতা মৃত আলাল মিয়া)। তারা সবাই দুলভারচর গ্রামের বাসিন্দা।

অভিযোগ রয়েছে, এদের উৎপাতে স্থানীয় নিরীহ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলার ভয় দেখানো হয়। দীর্ঘ প্রায় ১৭–১৮ বছর ধরে তারা এলাকার ফসলি জমি ও মসজিদের জায়গাসহ বিভিন্ন স্থানে দখলের চেষ্টা চালিয়ে আসছে।

ভুক্তভোগী আসিফ বিল্লা বলেন, সুনামগঞ্জ–সাচনা সড়কের পাশে আমার রেকর্ডীয় ভূমি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখল করে মার্কেট নির্মাণ করেছে মালেগণী গংরা। এমনকি আমার বাড়ির সামনের জায়গাটিও দখলের চেষ্টা করছে। আমি বিষয়টি বিশ্বম্ভরপুর থানা ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছি; তারা ঘটনাস্থল পরিদর্শনও করেছেন।

স্থানীয় আরও কয়েকজন ভুক্তভোগী আশরাফুল ইসলাম, শাহজাহান, নাজির আলম, আজিজুর রহমান, সাদিকুর রহমান, মো. শফিক মিয়া ও মো. শহীদ মিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত এই গোষ্ঠী বহু বছর ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে।

এ বিষয়ে অভিযুক্ত মালে গণী বলেন, আমার রেকর্ডীয় ভূমি আমার দখলে রয়েছে। আমি কারো জমি দখল করিনি। বর্তমানে আদালতে মামলা চলছে। আদালতের রায় পেলে তবেই জায়গা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক