শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন 

Reporter Name / ১২৭ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে আট দিন ব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান।

এ সময় পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বইপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন। পরে বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।

মেলায় ২১ টি স্টলে বিভিন্ন প্রকাশনী অংশ নিয়েছে। এছাড়া পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বিদেশি ভাষার চর্চা ছেড়ে মাতৃভাষার ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির নিজেদের জীবন বাজি রেখে ভাষার জন্য লড়াই করেছেন। তারা পঞ্চগড়েরই সন্তান। তাদের ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে সব বয়সী মানুষজনকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানান বক্তারা।

পরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক