শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শহরের হাজীপাড়া এলাকায় চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই 

Reporter Name / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে এক কিশোর চালক।

আহত ঝনিক দাস (১৪) বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেল ৩টার দিকে শহরের পশ্চিম হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঝনিক দাস সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হরিনগর গ্রামের জিতেন দাস ও আরতী দাসের ছেলে। বর্তমানে সে শহরের বাঁধনপাড়া এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করছিল। ছিনতাইকারীরা তার অটোরিকশা ও দিনের উপার্জিত প্রায় ৭০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষ বিবরণে জানা যায়, দুপুরে শহরের আলফাত স্কয়ার এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে পশ্চিম হাজীপাড়ায় যান ঝনিক। সেখানে পৌঁছে যাত্রীরা বাড়ি থেকে একটি বস্তা আনার কথা বলে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং পরে আবার আলফাত স্কয়ারে যাওয়ার কথা জানান। কিছু সময় পর ওই যাত্রীরা ছুরি দেখিয়ে ঝনিকের কাছে থাকা সব টাকা দাবি করে। প্রাণভয়ে ঝনিক তার উপার্জিত টাকা তাদের দিয়ে দেন এবং তাকে হত্যা না করার অনুরোধ করেন।

তবে ছিনতাইকারীরা আরও কিছু আছে কি না জানতে চাইলে ঝনিক ‘না’ বললে তারা তার গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পাশের একটি দোকানের এক ব্যক্তি আহত অবস্থায় ঝনিককে উদ্ধার করে শহরের বাঁধনপাড়ায় তার বাসায় পৌঁছে দেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঝনিকের বড় ভাই যীশু দাস জানান, গলায় গুরুতর আঘাতের কারণে তার অস্ত্রোপচার করতে হয়েছে। তিনি বলেন, আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। এলাকায় নতুন হওয়ায় ঝনিক কাউকে চিনত না।

প্রতিবেশী দীপক চক্রবর্তী ও প্রতিমা চক্রবর্তী জানান, সদর হাসপাতালে ভর্তি করার পর ঝনিকের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং সে ঠিকভাবে কথা বলতে পারছিল না। দরিদ্র পরিবারটির পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা কঠিন উল্লেখ করে তারা ঝনিকের চিকিৎসায় সহায়তার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

সুনামগঞ্জ সদর থানার (ওসি) রতন শেখ জানান, ঘটনাটি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। এখনো মামলা হয়নি, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক