শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

১৭.৬০০ কেজি ইলিশ ও ভারতীয় ট্রাকসহ আটক ১

Reporter Name / ৪৩৩ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  : নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় যে, অদ্য ০৬ অক্টোবর ২০২৪ তারিখ সোনামসজিদ আইসিপি দিয়ে ইলিশ মাছ পাচারের সম্ভাবনা রয়েছে।

এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্য কর্তৃক অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত খালি ট্রাকসমূহ তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে।

এক পর্যায়ে আনুমানিক ৯:৪০ কার দিকে ০১টি ভারতীয় খালী ট্রাক বাংলাদেশ হতে ভারতে যাওয়ার আগে আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশী করে ০১টি বক্সের ভিতর হতে ১৭.৬০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।

অবৈধভাবে বাংলাদেশী ইলিশ মাছ বাংলাদেশ হতে ভারতে চোরাচালানের দায়ে ভারতীয় ট্রাক ড্রাইভার অলক মন্ডল (২২) পিতা-রনজিৎ মন্ডল, গ্রাম-কাঞ্চান্টার টিয়াকাঠি, পোঃ-কাঞ্চান্টার, থানা-ইংলিশ বাজার, জেলা-মালদাকে আটক করা হয়। আটককৃত আসামী (ভারতীয় নাগরিক), ইলিশ মাছ এবং ট্রাকটি মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক