শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

কুমিল্লায় কাস্টমসের উদ্যোগে ৪ কোটি টাকার আমদানি নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে প্রায় ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ব্যবহার অনুপযোগী পণ্য ধ্বংস করা হয়েছে।

আজ ১৫ই এপ্রিল বুধবার কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় অবস্থিত গোমতী নদীর পাড়ে এই অবৈধ ভারতীয় মালামাল ধ্বংস করা হয়।

যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর জনসম্মুখে এ সব পণ্য বিনষ্ট করা হয়।

কাস্টমস জানায়, ধ্বংসকৃত মালামালের মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফেরত আসা ব্যবহার অনুপযোগী শাড়ি, থ্রি-পিস ও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী।

বিজিবি কর্তৃক বিভিন্ন সময়ে জব্দ করা আমদানি নিষিদ্ধ বাজি, অবৈধ ওষুধ, আইএমই (IMEI) নম্বরবিহীন ব্যবহৃত ও খোলা মোবাইল ফোন।

জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।

পণ্য ধ্বংসকরণ চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার যুগ্ম কমিশনার নিতিশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান।

এ সময় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার যুগ্ম কমিশনার নিতিশ বিশ্বাস জানান, জনস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি বলেন, “অবৈধ পণ্যের বিস্তার রোধে এবং চোরাচালান দমনে আমাদের এ ধরনের অভিযান ও কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

পণ্যগুলো ব্যবহার অনুপযোগী ও অবৈধ হওয়ায় যথাযথ নিয়ম মেনে এগুলো ধ্বংস করা হয়েছে।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা পণ্য বা মেয়াদোত্তীর্ণ সামগ্রী যেন বাজারে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক