শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

কালীগঞ্জে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ১৮১ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড দেওপাড়া এলাকা থেকে ৪০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার রাতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক ইব্রাহীম শেখ পৌরসভার ৯নম্বর ওয়াড দেওপাড়া এলাকায় হযরত আলীর বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময় হয়রত আলীর ছেলে মো. বাবুল পাঠানকে (২২) আটক করে তার দেহ তল্লাশি করে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির এক হাজার তিন শত টাকা এবং একই বাড়ি থেকে মোছাঃ আমেনা (২৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ১০পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আমেনা কাপাসিয়া থানার বারেগাঁও এলাকার আবুল হোসেনের মেয়ে। কালীগঞ্জ থানা পুলিশ আসামিদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সরণির ১০(ক) ধারায় ৩১ (১)২৫ নং মামলা রুজু করেন। রোববার দুপুরে আসামিদের গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আসামিদ্বয় পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সরণির ১০(ক) ধারায় তাদের বিরুদ্ধে থানায় ৩১ (১)২৫ নং মামলা হয়েছে। রোববার দুপুরে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক