শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সাহিত্যর প্রতিটি স্তরে রবীন্দ্রনাথের ছোঁয়া লেগে আছে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার 

Reporter Name / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

মোঃ মাসুম সরদার : খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত বলেন, সাহিত্যর প্রতিটি স্তরে রবীন্দ্রনাথের ছোঁয়া লেগে আছে। রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য কল্পনাও করা যায় না। ছোট গল্প থেকে শুরু করে বয়োবৃদ্ধদের নিয়ে রচনা সামগ্রী বিশ্বে সমাদৃত। এ কারণে তিনি কবিগুরু উপাধি পেয়েছেন। সমাজের নিষ্পেষিত মানুষের জন্য তার লেখা ছিলো তৎকালীন সময়ের এবং বর্তমান সময়ের সময়োপযোগী। একারনে তিনি নোবেল পুরষ্কার বিজয়ী রুপে বিশ্বে গর্বিত।

তিনি আজ বৃহস্পতিবার ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

রবীন্দ্রনাথ ও বাংলাদেশ নিয়ে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনিস-আর-রেজা।

রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী।

শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম ও রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্য কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, আছাফুর রহমান, ইলিয়াস হোসেন, অধ্যাপক ফকরুল আলম নন্তু, বিএনপি নেতা আঃ মালেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রকোশলী সুখেন রায়, প্রভাষক আল মামুন সরকার, প্রধান শিক্ষক অজিত সরকার,কৃষ্ণ পদ রায়, হিল্লোল মুখার্জি, অমল কুমার শিকদার, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর গোপাল চন্দ্র কুশারী, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, শিক্ষক সুদীপ্ত কুমার মহলী, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সাংবাদিক এসএম মাহবুবর রহমান, জিএম আসাদুজ্জামান, রাজু আহম্মেদ খান শহীদ, খান আব্দুর জব্বার শিবলী, ইউসা মোল্যা, জামায়াত ইসলামী নেতা জাহাঙ্গীর ফকির, স্বপ্না রানী পাল, ছাত্রনেতা রনি লস্কর প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক