শিরোনাম :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় পঞ্চগড় আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ইয়াকুব শহরে চুরি ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ কুমিল্লায় নদীতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ সাংবাদিক আবদুল মতিন চৌধুরী সাংবাদিকতা পেশায় গৌরবময় ৪০ বছরে পদার্প পঞ্চগড়ে স্কুলের ২৪টি দোকান ঘর উদ্ধারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তেঁতুলিয়ার বিতর্কিত ইউএনও আফরোজ শাহীন খসরুর বদলি, দায়িত্বে আসছেন মোনাববর হোসেন রাজিবপুরে কৃষকের মাঝে বিনামল্যে সার ও বীজ বিতরণ ময়মনসিংহে নির্বাচন কমিশনের আর্থিক সহায়তার চেক পেল নিহতদের পরিবার
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’

Reporter Name
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : সারা দেশে ভূমি সংক্রান্ত সেবা সহজ,স্বচ্ছ ও জনবান্ধব করতে কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

ভূমি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন কুমিল্লা এবং আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯ মে সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একই সময়ে দেশের সব উপজেলাতেও একযোগে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে।

ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আয়োজকরা জানান, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ভূমি সংক্রান্ত তথ্য ও অভিযোগের জন্য হটলাইন ১৬১২২ ব্যবহারে উৎসাহ সৃষ্টি এবং নাগরিকদের মাঝে ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য।

বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” সফটওয়্যারের মাধ্যমে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা সরবরাহ, ডিজিটাল সার্ভেয়িং ও ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানি এবং হটলাইন সেবাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কুমিল্লা জেলার ১৭টি উপজেলা ভূমি অফিস ও ১৭২টি ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে নাগরিকরা এসব ডিজিটাল সেবা পাচ্ছেন।

মেলায় আগত সেবাগ্রহীতারা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের আবেদনসহ বিভিন্ন তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্নের সরাসরি উত্তরও দেওয়া হবে।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নাগরিক সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান, আদর্শ সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মাশিয়াত আকতার, জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. আসিফুল হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031