সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি : পুরস্কৃত টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম ঢালচরের ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রত্যাশার প্রার্থী ফখরুল মিয়া ঘুমিয়ে থাকা নারীকে বিষধর সাপের ছোবল, রোগী ও সাপ নিয়ে মধ্যরাতে হাসপাতালে স্বজনরা কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের শুমারি কর্মী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে বিতর্কের ঝড় জামালপুরে ইটের ভাটায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ  কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু

ইতিহাসে প্রথমবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি : পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
Update : শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাজেট ঘোষণা হওয়ার পরেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েনি বলে মন্তব্য করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার ২০ জুন সকালে পঞ্চগড়ের বোদায় গণমাধ্যমকর্মীদের সামনে তিনি এমন কথা বলেন।

এ সময় তিনি বিরোধীদলের কথা উল্লেখ করে বলেন, বিরোধী দল এবারের বাজেটকে কল্পনার বাজেট বলছেন। পরিকল্পনা না থাকলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, উন্নয়নের জন্য বড় পরিকল্পনা ও লক্ষ্য থাকা জরুরি।

এর আগে সকাল ১১টায় বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, চাল ও ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আজাদ।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আঞ্চলিক সমতার ভিত্তিতে পঞ্চগড়ের উন্নয়ন সাধিত হবে। বিশেষ করে আমার নির্বাচনী ইশতেহার মোতাবেক বোদা দেবীগঞ্জ উপজেলা কে ঢেলে সাজানোর কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই দেবীগঞ্জ অর্থনৈতিক জোন পরিদর্শন, বোদা উপজেলায় মিনি স্টেডিয়াম, শহরকে সৌন্দর্য বর্ধন করতে রাস্তাঘাট সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল কে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিতকরন সহ যে সকল শিল্প কারখানা বন্ধ হয়ে আছে সেগুলো চালু করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান।

পরে প্রতিমন্ত্রী মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ মেট্রিক টন চাল ও পরিবারগুলোকে স্বাবলম্বী করতে ৬০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন। এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও বাঁধের সম্ভাব্য এলাকা যাচাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন প্রোগ্রাম এ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host