শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তেঁতুলিয়ায় মিষ্টি বিতরণ চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন রবিবার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে : এটিএম মাসুম

এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচির ১০ম দিনে জিয়ারত ও দোয়া কর্মসূচি আগামীকাল

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আগামীকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে। সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় অবস্থান কর্মসূচির ১০ম দিনে এই বিশেষ দোয়া ও জিয়ারত কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের মহাসচিব অধ্যক্ষ মো. মনিমুল হক বলেন, দেশের হাজারো শিক্ষক-কর্মচারীর ন্যায্য দাবি আদায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আন্দোলনের সফলতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এদিকে, কর্মসূচির সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টার ও ফটোসাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host