শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তেঁতুলিয়ায় মিষ্টি বিতরণ চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন রবিবার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে : এটিএম মাসুম

কালিয়াকৈরে ব্র্যাকের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধি : প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) আয়োজিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে অসহায় আর্থিক অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বুধবার ২০ মে সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়িয়া শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় অসচ্ছল পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।ব্র্যাক (এনজিও) তাদের নিজস্ব সদস্য ও এলাকার মানুষের মধ্যে গাজীপুর-১ অঞ্চল থেকে মোট ৫০০ পিস হাঁসের ছানা/বাচ্চা অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছে। ব্র্যাক মূলত দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।হাঁসের বাচ্চা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিভিশনাল সেক্টর (কৃষি ও বীমা ইউনিট) স্পেশালিষ্ট তানিয়া নাসরিন।উপস্থিত ছিলেন, এলাকা ব্যবস্থাপক সুশান্ত হালদার, সম্প্রসারণ কর্মকর্তা কৃষি ও বীমা ইউনিট শাহাদাত হোসেন, সহকারী এলাকা ব্যবস্থাপক(প্রগতি)ইয়াসিন হায়দার, শাখা ব্যবস্থাপক মোঃমোখলেছুর রহমানসহ আরো অনেকেই। অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তারা বলেন,গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে হাঁস-মুরগি পালন একটি লাভজনক মাধ্যম।হতদরিদ্র পরিবারের সদস্যরা এ সব হাঁস পালনের মাধ্যমে আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। একই সাথে এটি স্থানীয় পর্যায়ে আমিষ ও পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host