সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি : পুরস্কৃত টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম ঢালচরের ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রত্যাশার প্রার্থী ফখরুল মিয়া ঘুমিয়ে থাকা নারীকে বিষধর সাপের ছোবল, রোগী ও সাপ নিয়ে মধ্যরাতে হাসপাতালে স্বজনরা কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের শুমারি কর্মী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে বিতর্কের ঝড় জামালপুরে ইটের ভাটায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ  কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু

কুমিল্লায় ভূমি ও মসজিদের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি 

Reporter Name
Update : শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের রেইসকোর্স এলাকায় ভূমি ও মসজিদের জায়গা দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার ২০ জুন রেইসকোর্স এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সচেতন নাগরিক ও ভুক্তভোগী এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখল, মসজিদের জায়গা দখল, চাঁদাবাজিসহ নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ সব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

বক্তারা আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, দখলকৃত জমি উদ্ধার এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অভিযোগগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host