সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি : পুরস্কৃত টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম ঢালচরের ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রত্যাশার প্রার্থী ফখরুল মিয়া ঘুমিয়ে থাকা নারীকে বিষধর সাপের ছোবল, রোগী ও সাপ নিয়ে মধ্যরাতে হাসপাতালে স্বজনরা কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের শুমারি কর্মী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে বিতর্কের ঝড় জামালপুরে ইটের ভাটায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ  কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু

গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা, মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের কমিটি গঠন 

Reporter Name
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ২২ জুন বিকেলে উন্নয়ন সংঘের (ইউএস) ডিটিআরসি মিলনায়তনে ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেনদেনিং (ডিএইচআরএনএস)’ প্রকল্পের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংঘ (ইউএস) জামালপুরের আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও ডিএইচএএলের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে মূল আলোচক ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, পরামর্শক মো. রফিকুল আলম মোল্লা এবং জামালপুর প্রেসক্লাবের সভাপতি মুখলেছুর রহমান লিখন।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সংবাদমাধ্যম জনগণ ও রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের ভূমিকা পালন করে। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সামনে নিয়ে আসেন, যা সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংলাপে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা সাংবাদিকতার পেশাগত চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তির অধিকার, সংবাদকর্মীদের নিরাপত্তা এবং মানবাধিকার বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব নিয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষপর্বে মানবাধিকার বিষয়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোঃ মেহের উল্লাহকে আহ্বায়ক এবং সাগর ফরাজীকে সদস্যসচিব করে কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host