রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয় জামালগঞ্জ-ছাতক-দোয়ারায় সড়ক প্রশস্তকরণের প্রকল্প নেই :অবাধে কাটছে দেশিয় গাছ  গণমাধ্যমের খবর দেখে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে প্রধানমন্ত্রী, দিলেন চিকিৎসা সহায়তা মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার আহ্বান : এস এম জিলানী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা শুধু জিপিএ ৫ নয়, আদর্শ মানুষ গড়াই শিক্ষার মূল লক্ষ্য : ড. সায়মা ফেরদৌস ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ  ৯ জন গ্ৰেফতার সাংবাদিক তথ্য চাইলে শিক্ষা অফিসে পাঠিয়ে দিন! চরফ্যাশনের ঢালচরে সরকারি খালে বিষপ্রয়োগে মাছ শিকার : হুমকির মুখে উপকূলীয় জীববৈচিত্র্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে আইনজীবী নেতার সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগ ইমামুল গ্রেফতার 

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সদর উপজেলায় গাঁজা সেবন ও গাঁজা গাছ চাষের অভিযোগে মোঃ ইমামুল হক সিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল শুক্রবার ২১ আগস্ট দিবাগত রাতে উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা তেতুলিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি নয়ন চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমামুলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তথ্য অনুযায়ী বাড়ির পাশের একটি বাগান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করেন পুলিশ। গাছ দুটি পরবর্তী সময়ে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, ইমামুল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনি বাড়ির ছাদে টবে কয়েকটি গাঁজা গাছ রোপণ করে বলে অভিযোগ রয়েছে। গাছগুলো কিছুটা বড় হওয়ার পর সেগুলো সরিয়ে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে চাষ করে ছিলো।

পুলিশের ধারনা, ব্যক্তিগত সেবন কিংবা বিক্রির উদ্দেশ্যে গাছগুলো চাষ করা হয়ে থাকতে পারে। তবে এর প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে গোপালগঞ্জ গোয়েন্দা ডিবি পুলিশ।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host