শিরোনাম :
গোপালগঞ্জ কাশিয়ানীতে রাসূল (সাঃ) কুরুচিপূর্ণ মন্তব্যেকারীকে গ্রেফতার গোপালগঞ্জে দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযানে অসামাজিক কার্যকলাপে মামলা ও জরিমানা ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান; সততা, নিরপেক্ষতা ও আইনের শাসনের বার্তা মনিরুজ্জামানের সংবিধান সংশোধন নয় আমরা সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের পদযাত্রার কথা বলেছিলাম : আখতার হোসেন পঞ্চগড়ে ‘রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কাশিয়ানী থানার মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ, বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা  চামরদানী উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় তেমনি জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত : পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ, বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা 

Reporter Name
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

গোপালগঞ্জ প্রতিনিধি : আজ সোমবার ২০ জুলাই পুলিশ লাইনস্ ড্রিল শেড-এ পুলিশ সুপার, গোপালগঞ্জ, মোঃ হাবীবুল্লাহ সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আসা ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় জুন-২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

কল্যাণ সভার শেষ পর্যায়ে বদলিজনিত বিদায়ী অতিথি অফিসার ইনচার্জ, (গোপালগঞ্জ সদর থানা) পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আনিসুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

একই দিন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় জুন-২০২৬ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930