শিরোনাম :
গোপালগঞ্জ কাশিয়ানীতে রাসূল (সাঃ) কুরুচিপূর্ণ মন্তব্যেকারীকে গ্রেফতার গোপালগঞ্জে দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযানে অসামাজিক কার্যকলাপে মামলা ও জরিমানা ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান; সততা, নিরপেক্ষতা ও আইনের শাসনের বার্তা মনিরুজ্জামানের সংবিধান সংশোধন নয় আমরা সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের পদযাত্রার কথা বলেছিলাম : আখতার হোসেন পঞ্চগড়ে ‘রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কাশিয়ানী থানার মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ, বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা  চামরদানী উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় তেমনি জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত : পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

চামরদানী উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা

Reporter Name
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও আইন সম্পর্কে সচেতন করতে এক উন্মুক্ত সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২০ জুলাই সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন, পিপিএম।

আলোচনায় ওসি শাহাবুদ্দিন শাহিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল ও বাধ্য থাকা, শিক্ষকদের সম্মান করা এবং সুশৃঙ্খল জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদকের ভয়াবহ কুফল, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এসব প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, নৈতিক মূল্যবোধ চর্চা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং ভালোভাবে লেখাপড়া করে সৎ, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলাই শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

আলোচনা শেষে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে ওসি শাহাবুদ্দিন শাহিন সেগুলোর উত্তর দেন এবং সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930