শিরোনাম :
দুমকিতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত দিরাই-শাল্লায় তলিয়ে যাওয়া ফসলি জমিতে অসাধু চক্রের নজর কৃষকদের সতর্ক থাকার আহ্বান সুনামগঞ্জের হাওরপাড়ে কান্নার রোল: স্বপ্ন ধূলিসাৎ, তবুও টিকে থাকার লড়াই গ্যাস না দিয়ে জনগণের কাছ থেকে নেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : মনিরুল হক চৌধুরী পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের যোগদান উপলক্ষে সংবর্ধনা পান চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন পান চাষি কৃষক আহম্মদ আলী তেঁতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে বেঁধে নির্যাতনের অভিযোগ কুমফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের প্রাচীনতম এবং প্রকৌশলীদের পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘ইঞ্জিনিয়ার্স ডে’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ৭ মে আইইবি চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন। এরপর শান্তির প্রতীক পায়রা ওড়ানো ও শপথবাক্য পাঠের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এছাড়া গণপূর্ত দফতর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। এরপর সেখান থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইইবি চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের চেয়ারম্যান ও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। সভায় বক্তব্য দেন- সংগঠনটির সহ-সভাপতি ও বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশীদ, সেক্রেটারী ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব।
সভায় বক্তারা প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রায় সকল দফতরের ইঞ্জিনিয়ারগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category