মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক নৌ পুলিশের অভিযানে অবৈধ ২১টি ড্রেজারসহ ৯ জন আটক  ১ শিক্ষকেই চলছে দু’শ শিক্ষার্থীর পাঠদান! কুমিল্লায় ৫ বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জনের অভিযান JICA-LGED মূল্যায়নে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশের সেরা কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, এক মাসে আক্রান্ত ৪৯৪ বিজিবির সাঁড়াশি অভিযানে ১৯৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন সাবেক রাষ্ট্রদূত এম. আমিনুল ইসলাম আর নেই মাইকে ঘোষণা দিয়ে পঞ্চগড়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণকাজে প্রাচীর ধ্বংস, আহত ৪

Reporter Name
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চলমান ড্রেন নির্মাণকাজের সময় প্রাচীর ধ্বংসে চার শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার ৩১ জুলাই দুপুর সাড়ে ৩টার দিকে শহরের শান্তি মোড় থেকে অধির ন্যাংড়া মোড় পর্যন্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শান্তি মোড় থেকে অধির ন্যাংড়া মোড় পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ গত ৩০ জুলাই শুরু করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। শুক্রবার বিকেলে ড্রেন নির্মাণের জন্য মাটি খননের সময় খননস্থলের পাশের একটি প্রাচীর হঠাৎ ধসে পড়ে। এতে সেখানে কর্মরত চার শ্রমিক চাপা পড়ে আহত হন। স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।আহতরা হলেন— পারভেজ, রবিউল,সিদ্দিক ও আলমগীর। তাদের সবার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host