মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক নৌ পুলিশের অভিযানে অবৈধ ২১টি ড্রেজারসহ ৯ জন আটক  ১ শিক্ষকেই চলছে দু’শ শিক্ষার্থীর পাঠদান! কুমিল্লায় ৫ বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জনের অভিযান JICA-LGED মূল্যায়নে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশের সেরা কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, এক মাসে আক্রান্ত ৪৯৪ বিজিবির সাঁড়াশি অভিযানে ১৯৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন সাবেক রাষ্ট্রদূত এম. আমিনুল ইসলাম আর নেই মাইকে ঘোষণা দিয়ে পঞ্চগড়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

Reporter Name
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক “ফিজিওথেরাপি সেন্টার” এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে জেলা পুলিশের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা আধুনিক ও মানসম্মত ফিজিওথেরাপি সেবা গ্রহণের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালে আঘাতজনিত সমস্যা, দীর্ঘদিনের শারীরিক ব্যথা এবং বিভিন্ন পেশী ও অস্থিসংক্রান্ত জটিলতার চিকিৎসায় এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই উদ্যোগের ফলে পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে পুনরায় কর্মক্ষম হয়ে উঠবেন এবং তাদের সার্বিক স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host