মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মো. ইউসুফ আহমেদ লাল চাঁন।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন বলে জানান তাঁর সমর্থকরা। আসন্ন নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হিসেবে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
মো. ইউসুফ আহমেদ লাল চাঁন বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হতে পারলে তিনি ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান। তিনি দল-মত নির্বিশেষে ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ দিকে, ইউসুফ আহমেদ লাল চাঁনের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় ভোটার ও এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে