সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে :  ববি হাজ্জাজ চামরদানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ইউসুফ আহমেদ লাল চাঁন তেঁতুলিয়া আওয়ামী লীগের সভাপতি সহ ৩ জন গ্রেফতার তেঁতুলিয়ায বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান জেলা প্রশাসকের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা সেবা বান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় মৎস্য উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ 

জেলা প্রশাসকের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয় এবং কুশল বিনিময় করা হয়।

রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদার, সাধারণ সম্পাদক কুশল রাজ পাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক অমর চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিবু পোদ্দার ও সদস্য চন্দন কুমার দাসসহ স্থানীয় নেতারা।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে সুনামগঞ্জ সম্প্রীতির এক অনন্য নিদর্শন। এই জেলায় সকল ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের যে সুদৃঢ় ভাত্রৃত্বের বন্ধন রয়েছে, তা ভবিষ্যতে আরো অটুট থাকবে।” একই সাথে সংগঠনের যেকোনো ইতিবাচক ও সামাজিক কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host