শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ের বোদায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান  কাজী নজরুলের সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লায় প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাসে বিআরটিএর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুভ ফর জাস্টিস-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক

জনস্বাস্থ্য ঝুঁকিতে দিরাই-শাল্লা : বাজারে অবাধে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ পণ্য

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:০১ অপরাহ্ন

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন স্থানীয় বাজারে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি নিয়ে অবাধে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ পানীয়, কোমল পানীয় এবং প্রসাধনী সামগ্রী। প্রশাসনের নজরদারির অভাবে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থেকে এসব ক্ষতিকর পণ্য বাজারজাত করছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলোতে সাজিয়ে রাখা অনেক নামি-দামি ব্র্যান্ডের কোমল পানীয় এবং এনার্জি ড্রিংকসের মেয়াদের তারিখ পার হয়ে গেছে অনেক আগেই। বিশেষ করে প্রসাধনী সামগ্রীর ক্ষেত্রে চিত্রটি আরও ভয়াবহ। মানহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ব্যবহারের ফলে সাধারণ মানুষ চর্মরোগসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কসমেটিকস ও ভ্যারাইটিজ স্টোরের মালিক এই অসাধু চক্রের কার্যপ্রণালী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেন, “আমাদের সরাসরি কোনো দোষ নেই। ভৈরব থেকে একটি নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে এই পণ্যগুলো আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। অনেক সময় আমরা না চাইলেও বাকিতে বা কম মূল্যের প্রলোভন দেখিয়ে এসব মেয়াদোত্তীর্ণ পণ্য আমাদের দোকানে গছিয়ে দেয়া হয়।”

হাওরপাড়ের সাধারণ জনগণের দাবি, এই অসাধু সিন্ডিকেট সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে ব্যবসা করছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ পণ্যের গায়ে লেখা মেয়াদের তারিখ যাচাই করতে না পারার সুযোগ নিচ্ছে এই ব্যবসায়ীরা।

এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন হাওরপাড়ের বাসিন্দারা। নিয়মিত বাজার মনিটরিং এবং দোষী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা প্রশাসনের প্রতি জোর অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host