শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপরীত হাওয়ায় শাল্লায় ছয় ‘জুলাই যোদ্ধা’ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত, পাচ্ছেন ভাতা ও অনুদান লোডশেডিং,  দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস সংকটের প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান বিলপ্তির পথে দেশি মাছ; তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ রৌমারীতে গৃহবধূ হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবিপার্টির সংবাদ সম্মেলন দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৩০০ শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ৬ আগস্ট সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা বাজারে অবস্থিত পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পলশা উচ্চ বিদ্যালয়, পলশা আলিম মাদরাসা, পলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জেলেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেয়া হয়। পাশাপাশি বিতরণকৃত চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন অতিথিরা। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফজলে রাব্বী, সম্পাদক মো. আমিরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. আমিরুল ইসলাম বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, সমিতি কৃষিখাত ও স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তুলতেও কাজ করছে। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host