শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপরীত হাওয়ায় শাল্লায় ছয় ‘জুলাই যোদ্ধা’ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত, পাচ্ছেন ভাতা ও অনুদান লোডশেডিং,  দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস সংকটের প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান বিলপ্তির পথে দেশি মাছ; তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ রৌমারীতে গৃহবধূ হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবিপার্টির সংবাদ সম্মেলন দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

লোডশেডিং,  দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস সংকটের প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি : অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল, গ্যাস সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরারব  স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার ৬ আগস্ট সকাল ১০টায় শহরের সোনালী ব্যাংক মোড় থেকে  বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় সামনে অবস্থান নেয় পটুয়াখালী জেলা১১দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচি শেষে ১১ দলীয় ঐক্যের জেলা সমন্বয়ক মো. শহীদুল ইসলাম আল কায়ছারীর নেতৃত্বে  এক প্রতিনিধি দল  এ স্মারকলিপি জেলা প্রশাসক ড. শহীদ উদ্দিন চৌধুরীর হাতে তুলে দেন।

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টির পটুয়াখালী জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ ও মো. আলমগীর হোসাইন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. সাইদুর রহমান খান, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল বাশার, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জামায়াত মনোনীত পটুয়াখালী পৌরসভা মেয়র প্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান, ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি মো. তামিম হোসেনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম মানবেতর জীব যাপন করছে। এর নেতিবাচক প্রভাব শিল্প-কারখানা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রমেও পড়ছে। এ সময় গ্যাস সংকট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ছয় দফা দাবি জানানো হয়।  সমাবেশে বক্তারা বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে সরকারের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host