সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি : পুরস্কৃত টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম ঢালচরের ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রত্যাশার প্রার্থী ফখরুল মিয়া ঘুমিয়ে থাকা নারীকে বিষধর সাপের ছোবল, রোগী ও সাপ নিয়ে মধ্যরাতে হাসপাতালে স্বজনরা কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের শুমারি কর্মী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে বিতর্কের ঝড় জামালপুরে ইটের ভাটায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ  কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু

ডা. জুবায়েরের ওপর হামলায় কুমিল্লায় চিকিৎসকদের প্রতিবাদ; দ্রুত বিচার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

Reporter Name
Update : শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়েরের ওপর হামলার প্রতিবাদ এবং দেশের সকল চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২০ জুন সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) কুমিল্লা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত দুই শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। এ সময় তারা চিকিৎসকদের ওপর হামলা, হয়রানি ও নিরাপত্তাহীনতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিপিএমপিএ কুমিল্লা শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নামতি মেডিকেল কলেজের চেয়ারম্যান রইস আব্দুর রব, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ড্যাবের সাবেক সভাপতি ডা. মিনহাজ তারেক, সাবেক সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমান, বিপিএমপিএর ট্রেজারার ডা. তুষার, সদস্য ডা. প্রিয়মসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ বিভিন্ন সময়ে তাদের ওপর হামলা ও অসদাচরণের ঘটনা ঘটছে, যা স্বাস্থ্যখাতের জন্য উদ্বেগজনক।

চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা ডা. জুবায়েরের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে চিকিৎসকরা পেশাগত মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host