রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয় জামালগঞ্জ-ছাতক-দোয়ারায় সড়ক প্রশস্তকরণের প্রকল্প নেই :অবাধে কাটছে দেশিয় গাছ  গণমাধ্যমের খবর দেখে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে প্রধানমন্ত্রী, দিলেন চিকিৎসা সহায়তা মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার আহ্বান : এস এম জিলানী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা শুধু জিপিএ ৫ নয়, আদর্শ মানুষ গড়াই শিক্ষার মূল লক্ষ্য : ড. সায়মা ফেরদৌস ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ  ৯ জন গ্ৰেফতার সাংবাদিক তথ্য চাইলে শিক্ষা অফিসে পাঠিয়ে দিন! চরফ্যাশনের ঢালচরে সরকারি খালে বিষপ্রয়োগে মাছ শিকার : হুমকির মুখে উপকূলীয় জীববৈচিত্র্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে আইনজীবী নেতার সৌজন্য সাক্ষাৎ

দুমকিতে নকশা বহির্ভূত খাল খনন, মালিকানাধীন রেকর্ডীয় জমি দখলের অভিযোগ

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সরকারি খালের ‘অ্যালাইনমেন্ট’ (নকশা) পরিবর্তন করে ব্যক্তিমালিকানাধীন রেকর্ডীয় সম্পত্তির ওপর দিয়ে জোরপূর্বক খাল খনন করার অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের চলমান এই খনন কাজে সিএস ম্যাপ অমান্য করে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে খালের গতিপথ পরিবর্তন করা হচ্ছে বলে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন ও লিখিত অভিযোগের মাধ্যমে জানিয়েছেন।

অভিযোগকারী মুরাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরগবদী গ্রামের বাসিন্দা মো. মাহতাব হোসেন (৩৫) (পিতা- মৃত আ. গনি মুন্সী) জানান, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩২৪নং এস.এ খতিয়ানের ৪৪৫৫, ৪৫২৬, ৪৫২৭, ৪৪৫৪, ৪৪৬৯, ৪৪৬৮, ৪৪৭০ এবং ৪৪২১ দাগের মোট ১৬৪ শতাংশ জমি তাদের পৈত্রিক ও রেকর্ডীয় সম্পত্তি। ওয়ারিশ সূত্রে তারা দীর্ঘ বছর ধরে এই জমি ভোগদখল করে আসছেন।

তাদের ভোগদখলীয় ৪৪৫৫ দাগের উত্তর-পশ্চিম পাশ দিয়ে একটি সরকারি খাল রয়েছে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক উক্ত খালটি পুনঃখননের জন্য টেন্ডার বা দরপত্র আহ্বান করা হয় এবং বর্তমানে সেখানে খনন কাজ চলমান রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সিএস ও আরএস ম্যাপ অনুযায়ী সরকারি খালের যে মূল নকশা রয়েছে, সেই পথ ধরে খনন কাজ না করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. সোহরাব হোসেনের নির্দেশে খালের গতিপথ পরিবর্তন করা হচ্ছে। সোহরাব হোসেন কতিপয় দুষ্কৃতকারী লোকের সহায়তায় ভুক্তভোগী পরিবারের রেকর্ডীয় সম্পত্তির ওপর দিয়ে জোরপূর্বক খাল খননের পাঁয়তারা চালাচ্ছেন।

লিখিত অভিযোগে মাহতাব হোসেন উল্লেখ করেন, রেকর্ডীয় সম্পত্তির ওপর দিয়ে খনন কাজ চালানোর কারণে তাদের জমিতে থাকা বিপুল পরিমাণ মূল্যবান গাছপালা কেটে ফেলা হয়েছে এবং মাটির নিচে চলে গেছে, যার আর্থিক ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা।

এছাড়া, এই অন্যায্য কাজের প্রতিবাদ করায় ঠিকাদার সোহরাব হোসেন ও তার লোকজন ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে জানা গেছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও অসহায়ত্বের মধ্যে দিনাতিপাত করছে।

ভুক্তভোগী পরিবারটি গণমাধ্যমের সহায়তায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, খালের পূর্বের সঠিক ম্যাপ বা নকশা অনুযায়ী যেন প্রকৃত সরকারি খালটি খনন করা হয় এবং ব্যক্তিমালিকানাধীন রেকর্ডীয় সম্পত্তি রক্ষা করতে প্রশাসন যেন দ্রুত আইনগত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host