বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মক্ষম শক্তিকে দিয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যাবে : নূরুল ইসলাম বুলবুল    চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা   আন্তর্জাতিক যুব দিবসে কুমিল্লায় জামায়াতের যুব সমাবেশ, তারুণ্যের ঐক্যের আহ্বান গর্তে গর্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লার আমতলীতে ২০ কিলোমিটার যানজট লাকসামে মাইকিং করে চার পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুই শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে বিভিন্ন অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরীর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১১আগষ্ট বেলা ১১ টায় উপজেলা পরিষদ গেটে দুমকি ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন দুমকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমিনুল ইসলাম, শারমিন আক্তার স্বর্ন ও আবু রাফি। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় শেষ হয়।

মানববন্ধনে বক্তারা ইউএনওর বিরুদ্ধে মাদকের বিস্তার রোধে কোন কার্যকরী পদক্ষেপ না নেয়া, নিয়মিত অফিস না করা, ফোন না ধরা, বিভিন্ন প্রকল্প থেকে কমিশন বানিজ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে ব্যঙ্গ করা, ফ্যামিলি কার্ডের তালিকা করনে সুপারভাইজার ও তথ্য সরবরাহকারী নিয়োগে বিএনপির লোক না রাখার অভিযোগ তুলে ধরেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইউএনওকে অপসারন করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারী দেন বক্তারা।

তবে এ বিষয়ে জানতে ইউএনও আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host