শিরোনাম :
পঞ্চগড় রেলস্টেশনে ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ; লাইসেন্স করতে অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের রাজিবপুরে পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে যুবকের মৃত্যু তেঁতুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট করার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাতকের বনভূমি ও পরিবেশ রক্ষায় যৌথ অভিযানের নির্দেশ এমপি কলিম উদ্দিনের শাল্লায় প্রাথমিক শিক্ষকদের তীব্র গ্রুপিং ও পাল্টাপাল্টি কমিটি গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ পেট্রোবাংলার পরিচালক এস এম মাহবুব আলমের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ গোপালগঞ্জ কাশিয়ানীতে রাসূল (সাঃ) কুরুচিপূর্ণ মন্তব্যেকারীকে গ্রেফতার
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

Reporter Name
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তবর্তী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।

মঙ্গলবার ২১ জুলাই সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ বিজিবির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দুর্গম চরাঞ্চলের প্রায় ৭০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে ২০০টি গবাদি পশুর চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসা কার্যক্রমে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ বিজিবি ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এ কর্মরত দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সীমান্তবাসীর কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930